EIIN : 104792
School Code : 4026 Swanirvar Rangunia, Rangunia, Chittagong; 01817005495
রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় Rangunia Khilmogal Rashik High School Swanirvar Rangunia, Swanirbor Rangunia-4360, Rangunia, Chittagong
01817005495; rkrhs1926@gmail.com
প্রধান শিক্ষকের বাণী

    প্রধান শিক্ষকের বাণী
    রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম তথা বাংলাদেশের শিক্ষা বিস্তার ও সুশৃঙ্খল মানব সম্পদ বির্নিমানে এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯২৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রাচীন এ বিদ্যাপীঠ যুগে যুগে জাতিকে উপহার দিয়ে আসছে সুশৃঙ্খল সুনাগরিক। রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, মাল্টমিডিয়ার মাধ্যমে পাঠদান পদ্ধতি, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের মধ্যে সম্পর্ক অত্যান্ত উচুঁমানের বলে পাবলিক পরীক্ষায় এ বিদ্যালয়ের সাফল্য প্রশংসিত হয়ে আসছে।গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা,উপজেলা ও জেলা পর্যায়ে খেলাধুলায়, স্কাউট ও গালসগাইড ও সহপাঠ কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। একটি আধুনিক প্রযুক্তি নির্ভর, সুশৃঙ্খল ও শক্তিশালী জাতি নির্মাণে রাঙ্গুনীয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় তার দায়িত্ব পালনে সব সময় দৃঢ় প্রত্যয়ী। ঐতিহ্যবাহী অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েব সাইটের মাধ্যমে তথ্যনির্ভর ডিজিটাল বাংলাদেশ তথা চলমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধাপ্রদান ও তথ্য বিনিময়ে  এই ওয়েব সাইটের মাধ্যমে ভূমিকা পালন করে যাচ্ছে। পর্যায়ক্রমে এই ওয়েব সাইটের মাধ্যমে আরও ব্যাপকভাবে সকল শ্রেণির ব্যবহারকারীর জন্য তথ্য আদান প্রদান করতে এই প্রতিষ্ঠান অঙ্গীকারবদ্ধ।